বিশ্বের আরও 10 টি সুন্দর জায়গা (The 10 More Beautiful Places of the world)
![]() |
১০. তুরস্ক
=======
এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রিত করা দেশ তুরস্ক রয়েছে তালিকার ১০ নম্বরে। বহু পুরোনো কাল থেকেই সভ্যতা এবং ইতিহাস সমৃদ্ধ এই দেশটি এশিয়া ও ইউরোপিয় পর্যটকদের কাছে বেশ আকর্শনিয় স্থান৷ এখানে আশ্চর্যরকম প্রাকৃতিক সৈন্দর্যের পাশাপাশি রয়েছে অসম্ভব সুন্দরতম স্থাপত্য শিল্প এবং ঐতিহাসিক স্থাপনা। এমনকি তুরস্কের কয়েকটি স্থান সপ্তাশ্চর্যের তালিকাতেও রয়েছে।
![]() |
৯. রুয়ান্ডা
========
পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা সাম্প্রতিক সময়ে একটি জনপ্রীয় ওয়াইল্ড লাইফ পর্যটন অঞ্চলে পরিনত হয়েছে । আফ্রিকার স্থানীয় জীব প্রজাতি, বিচিত্র জীবন ব্যাবস্থা, হাইকিং, ফরেস্ট ট্রেকিং ইত্যাদির জন্য অনেক পর্যটক রুয়ান্ডা ভ্রমন করছে।
![]() |
৮. পাকিস্তান
==========
ফেবোর্সের জরিপে বিশ্বের সবচেয়ে নিরাপদ পর্যটন অঞ্চলগুলোর তালিকায় ৮ম স্থানের রয়েছে পাকিস্তান৷ পূর্বে পাকিস্তান এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন অঞ্চল থাকলেও ১৯৭৯ সালে আফগানিস্থানে যুদ্ধ শুরু হলে পাকিস্থানের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে পর্যটন শিল্প পূর্নপ্রতিষ্ঠার কাজ শুরু হওয়ায় পাকিস্তানে পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে। ফেবোর্সের তালিকায় নর্থ পাকিস্তানের আজাদ কাশ্মীর, খাইবার পাখতুন, গিলগিট বালতিস্তান প্রদেশগুলোকে বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক কারাকোরাম হাইওয়ে, সুউচ্চ হিমালয়, কারাকোরাম এবং হিন্দকোষ পর্বতমালা, রঙিন পানির লেক সহ অসাধারন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পাকিস্তানকে বলা হয় 'সুইজারল্যান্ড অফ এশিয়া'। বিশ্বের ২য় সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কেটু সহ বিশ্বের ৮ টি সর্বোচ্চতম শৃঙ্গ এই অঞ্চলেই অবস্থিত।
![]() |
৭, মঙ্গোলিয়া
==========
বিস্তৃত খোলা জায়গা, নাটকীয় প্রাকৃতিক দৃশ্য এবং উষ্ণ যাযাবর সংস্কৃতি নিয়ে মঙ্গোলিয়া পর্যটকদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। মঙ্গোলিয়া ভ্রমণকে পৃথিবীর প্রান্তে ঘুরে দেখার মতো মনে হয়। অতি প্রাচীন স্থাপত্যকলা, সংস্কৃতি, স্থানীয়দের অদ্ভুত জীবনযাত্রা সহ সবকিছু মিলিয়ে মঙ্গোলিয়া এক রহস্যময় অঞ্চল। পূর্বে মঙ্গোলিয়ায় পর্যটক নিষিদ্ধ থাকলেও বর্তমানে একে পর্যটনের জন্য খুলে দেয়া হয়েছে।.
![]() |
============
বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ রাষ্ট্রটি ফেবোর্সের তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে। অসাধারন জীববৈচিত্রের কারনে ম্যাদাগ্যাস্কার খুবই বিখ্যাত। অদ্ভুত সব গাছপালা, বিরল প্রজাতীর জীব বৈচিত্রের জন্য ওয়াল্ডলাইফ পর্যটকদের কাছে ম্যাদাগ্যাস্কার দেশটি স্বর্গরাজ্য।
![]() |
৫. ইথোপিয়া
==========
পূর্ব আফ্রিকার এই দরিদ্র দেশটিকে সেরা পর্যটন অঞ্চলের তালিকায় দেখাটা আশ্চর্যজনক। তবে বহু প্রাচীন সংস্কৃতি, স্থাপত্য শিল্প, ধর্মীয় স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্যর জন্য এটি পর্যটকদের কাছে বেশ আকর্শনীয় একটি দেশ। পূর্বে দেশটি যুদ্ধে-বিগ্রহ কবলিত থাকলেও বর্তমানে এটি পর্যটনের জন্য পুরোপুরি নিরাপদ।
![]() |
=========
পূর্বে কলম্বিয়া খুবই বিপদজনক দেশ ছিলো। দেশের সেই প্রতিকুল পরিস্থিতী কাটিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার কারনে ২০১৭ সালে কলম্বিয়ার প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। সমৃদ্ধ সংস্কৃতি, স্থাপত্যকলা এবং অসাধারন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কলম্বিয়া এখন বিশ্বের অন্যতম আকর্শনীয় পর্যটন অঞ্চল।
![]() |
=========
বিলাসবহুল হোটেল, রেস্তোরা এবং নানা ধরনের খাবারের জন্য পশ্চিমা পর্যটকদের কাছে মেক্সিকো খুবই জনপ্রিয় দেশ। এখানকার বিচের পাড়ের বিলাসবহুল রিসোর্ট এবং পাঁচ তারকা হোটেল গুলো অবস্থা সম্পন্ন নাগরিকদের প্রধান বিনোদনের কেন্দ্র।
![]() |
=======
বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ভুটান ফেবোর্সের নিরাপদ পর্যটন অঞ্চলের তালিকায় ২য় অবস্থানের রয়েছে। ভুটানের আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ ভ্রমণকারী মুলত পশ্চিম ও মধ্য ভুটানের অঞ্চলগুলিতে ভ্রমণে যান। তবে বর্তমানে ভুটানের পূর্বাঞ্চলও পর্যটনের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এশিয়ান পর্যটকদের কাছে ভুটান বেশ জনপ্রীয় অঞ্চল।
![]() |
========
তালিকায় সবার প্রথমে রয়েছে পর্তুগালের অ্যাজোর্স দ্বীপপুঞ্জ। ফোর্বস-এর মতে, অ্যাটল্যান্টিক মহাসাগরের মধ্যবর্তী ওই দ্বীপপুঞ্জে যাওয়া-আসা খুবই সহজ। নিউইয়র্ক থেকে সরাসরি যাওয়া যায় বিমানে। ৫ ঘণ্টার বেশি সময় লাগে না। আগ্নেয়গিরির জ্বালামুখ, প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ, কালো রঙের বালির সমুদ্রসৈকত- দেখার মতো আছে অনেক কিছুই। পাহাড়ে চড়া থেকে স্কুবা ডাইভিং, তিমিদর্শনও করা যাবে।
![]() |











No comments