একদিন এই কেন্দ্র সরকার ডিটেনশন ক্যাম্পে থাকবে এবং আমরা সবাই মুক্ত হবো: অরুন্ধতী রায় (arundhati roy)
![]() |
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে অরুন্ধতী রায় (Arundhati Roy) বলেন, “যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে আমাদের পক্ষে যথেষ্ট কোনো ডিটেন’শন ক্যাম্প থাকবে না দেশে। এমন একদিন আসবে যেদিন এই সরকার ডিটেন’শন ক্যাম্পে থাকবে এবং আমরা সবাই আ’জাদ হবো।” ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি স্লোগান দেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘জামিয়া জিন্দাবাদ’।
গত মাসে অরুন্ধতী রায় সহ দেশের একাধিক বিশিষ্ট লেখক ও শিল্পীরা নাগরিকত্ব সংশোধনী আইনকে “বিভাজ’নকারী, বৈষম্য’মূলক ও অসাংবিধানিক” হিসেবে উল্লেখ করে দাবি করেছিলেন যে সরকার যেন এই আইন প্রত্যা’খান করে। একটি বিবৃতি জারি করে তাঁরা বলেছিলেন, এই আইন ও দেশজুড়ে প্রস্তাবিত এনআরসি দেশের মানুষের জন্য অসহ’নীয় কষ্ট ডেকে আনবে।
গত ১১ ডিসেম্বর সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। নতুন সংশোধিত আইনে ভারতের নাগরিকত্ব পাবেন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের শিখ, হিন্দু, খৃষ্ট্রান, জৈন, বৌদ্ধ ও পারসিরা। শর্ত, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে তাঁরা ভারতে এসেছেন।
প্রসঙ্গত, গত ১৫ই ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরু’দ্ধে প্রতি’বাদে উত্ত’প্ত হয়েছিল দিল্লি। তখন বলপূ’র্বক জামিয়া মিলিয়ার ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের ওপর বেধ’ড়ক লাঠি’চার্জ করে দিল্লি পুলিশ। এমনকি লাইব্রেরির দরজা ভে’ঙে ভেতরে ঢুকে পড়ুয়াদের লাঠি’চার্জ করে পুলিশ।

No comments